শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে খালে ডুবে নানি-নাতনির মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খালের পানিতে তলিয়ে যাবার পর শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা সম্পর্কে নানি-নাতনি।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মহিষেরঘোনা এলাকায় ধুরং খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুইজন হলেন- শাহানু বেগম (৫০) ও মুনতাহা (৮)। তাদের বাড়ি মানিকপুর গ্রামে। মুনতাহা শাহানু এর মেয়ের ঘরের নাতনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দুপুরে শাহানু তার দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাড়ির পাশে ধুরং খালে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে মুনতাহা পানির স্রোতে তলিয়ে যেতে থাকেন। তখন শাহানু ও সুমাইয়া তাকে টেনে তোলার চেষ্টা করেন। ফলে তারাও স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন। এ সময় সুমাইয়া সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাহানু তলিয়ে যান। প্রায় তিনঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর স্থানীয় লোকজন প্রথমে শাহানু ও পরে মুনতাহাকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়েছিল। তবে স্থানীয় লোকজন আগেই তাদের লাশ উদ্ধার করে ফেলে। পুলিশের টিমও পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...