মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড।

চলতি অর্থবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৭৭৯ টিইইউস। যা বিগত অর্থবছরে একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি।

আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমসের কলম বিরতি, পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম প্রায় দুই মাসের মতো বাধাগ্রস্ত হয়।

তবে বন্দর কর্তৃপক্ষ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে বিগত অর্থবছরের তুলনায় আরো বেশি সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম বন্দর ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছে। তবে চলতি অর্থবছরের শেষের ১৫ দিন বাকি থাকতেই বিগত অর্থবছরের কনটেইনার হ্যান্ডলিংয়ের মোট পরিমাণকে অতিক্রম করেছে। কনটেইনার হ্যান্ডলিং এর বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করবে। চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের এমন সাফল্য দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ২০২৩-২৪ অর্থবছরে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস কনটেইনার ও ২০২২-২৩ অর্থবছরে ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস কনটেইনার হ্যান্ডেলিং করেছে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...