শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ-এ গাছের চারা রোপণের মাধ্যমে প্রতি বছরের মতো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু হয়েছে। ১৪জুন,শনিবার কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ।

মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর আওতাধীন আট শতাধিক শাখা কমিটির সদস্যবৃন্দকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ চেষ্টার অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ প্রতি বছর এই কর্মসূচি ঘোষণা করে থাকে।

এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন,”পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনতে ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত গাছের চারা রোপণের বিকল্প নেই।”ত্বরিকতের হুকুম আহকাম পালনের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে প্রতিটি শাখা কমিটির প্রত্যেক সদস্যকে অন্তত একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপণের জন্য উদ্বুদ্ধ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-‘র দেখানো পথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই বৃক্ষ রোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...