সোমবার, ১৫ জুন ২০২৬

শোক সভায় গোলাম আকবর খোন্দকার

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে আমরা সারা বাংলাদেশে সন্ত্রাসীদের চিহ্নিত করছি

বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চট্টগ্রাম উত্তর জেলার সদস্য ও সন্দ্বীপ পৌরসভার আহবায়ক আহসানুল কবির রিপন তালুকদার এর মৃত্যুতে শোক সভা করেছে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে শোক সভাটি এক বিশাল জনসভায় পরিনত হয়েছে।

১৫ জুন শনিবার বিকাল ৩ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে এই শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, অধ্যাপক ইউনূস চৌধুরী, এম এ হালিম,সদস্য আবু আহম্মেদ হাসনাত, আজম খাঁন, কর্ণেল(অবঃ) আজিম উল্যাহ বাহার।

যৌথভাবে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজমত আলী বাহাদুর, গাজী হানিফ, আব্দুল ওয়াহাব কবির, নাসিরুল কবির মনির তালুকদার, জাহাঙ্গীর হোসেন, সদস্য জামসেদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম,সাধারন সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক শওকত তালুকদার, সন্দ্বীপ উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খাঁন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম শিমুল,নাজিম উদ্দিন, মাঈন উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেন সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে আমরা সারা বাংলাদেশে সন্ত্রাসীদের চিহৃিত করছি-কোনমতেই পতিত সরকারের মতো আচরণ করা যাবেনা। তিনি সহ অন্যান্য বক্তারা আরো বলেন দলের জন্য একজন নিবেদিত কর্মী পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ হিতৈষী, দলের দুঃসময়ের কান্ডারী আহসানুল কবির রিপনের রাজনৈতিক অঙ্গনে বিশাল অবদান ছিলো বলে আজ তার কর্ম ও স্মৃতিকে সম্মান জানাতে হাজারো নেতাকর্মী ছুটে এসেছে। এতে প্রমান হয় আহসানুল কবির রিপন তালুকদার অনেক বড় মাপের একজন নেতা ছিলেন।আমরা এই সৎ রাজনৈতিক নেতার আত্মার শান্তি কামনা করছি। তবে তার চিন্তার বহিঃপ্রকাশ হিসাবে দলকে সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানি মুক্ত করতে হবে তাহলে তার আত্মা শান্তি পাবে। উল্লেখ, গত ২৬ ফেব্রয়ারি বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আহসানুল কবির তালুকদার রিপন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...