সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে,পরিবেশ অধিদপ্তরের মামলা

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে জবাই করা কুরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে হালদা নদীর শাখা তেলপারি খালে ফেলা হয়েছে। পচনধরা এসব গলিত চামড়ায় তেলপারি খালসহ হালদা নদীর মারাত্মক দুষণের সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তির বিরুদ্ধে ফটিকছড়ি থানায় পরিবেশ আইনে মামলা রুজু করেছে পরিবেশ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রোসাংগিরী তেলপারই খাল সরাসরি হালদার সাথে মিলিত হওয়া একটি খাল। পশুর চামড়া ব্যবসায়ীরা উপযুক্ত দাম না পাওয়ায় শত শত পশুর চামড়া এ খালে ছুড়ে ফেলা হয়েছে। এর কারণে পশুর চামড়া ও বর্জ্যে পরিবেশ দূষিত হয়ে পড়ে। স্থানীয়রা এমন অবস্থা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীকে অবগত করান। পরে উনি রোসাংগিরী ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলার পর ৫/৬ জন শ্রমিক সাড়ে ৩ ঘণ্টা কাজ করার পর প্রায় ৬ শতাধিক পশুর গলিত চামড়া মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়।

এ ব্যাপারে, হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, “পশুর চামড়া ও বর্জ্য পচে হালদার পানির সাথে মিশে যাওয়ার নদীর পানি দূষিত ও বিবর্ণ হয়ে পড়েছে। গণসচেতনতা সৃষ্ট ও প্রশাসনিক ভাবে এটির সুরাহা করা না গেলে হালদার পানিতে অক্সিজেন হ্রাস ও অ্যামোনিয়া প্রডিউস হয়ে মাছ ও জীব-বৈচিত্র্য মারা যাবে।”  তিনি আরো জানান, “হালদা নদী সংযুক্ত খাল ও ছড়া কিংবা নদীতে বর্জ্য না ফেলতে বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর পরেও বর্জ্যের সাথে চামড়াও ছুড়ে ফেলা হয়েছে। যাহা অত্যন্ত দুঃখজনক।  এদিকে পশুর পচনধরা গলিত চামড়া হালদা নদীতে পতিত হওয়ার খবর পেয়ে আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যদের একটি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিষয়টির সত্যতা পান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন সাংবাদিকদের জানান, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পেয়েছেন। এ ঘটনায় তিনি মঙ্গলবার নিজেই বাদী হয়ে ফটিকছড়ি থানায় অজ্ঞাতনামা ১০-১২ জন দোষী ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে একটি মামলা করেছেন বলে জানান। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের এই পদক্ষেপের বিষয়ে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল থেকেই সার্বক্ষণিক তদারকি করছেন এবং চট্টগ্রাম অফিসকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, তেলপারী খালটি রাউজানে গিয়ে হালদা নদীর সাথে মিলিত হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...