শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

কোরবানির পশুর চামড়া ফেলে হালদা নদী দূষণের অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী দূষণের অভিযোগে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে  এ মামলা দায়ের করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের তেরপারী খালের তেরপারী ব্রিজ সংলগ্ন খালে ঈদুল আজহার পরের দিন কোরবানির পশুর ৫০০ চামড়া ও বর্জ্য ফেলার ঘটনা ঘটে। তেরপারী খালটি হালদা নদীর শাখা খাল হিসেবে পরিচিত।  খবর পেয়ে মঙ্গলবার তেরপারী খাল ও ব্রিজ এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের টিম। পরিদর্শন শেষে পরিবেশ দূষণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে তেরপারী খালে ফেলা চামড়া পচে হালদা নদী দূষণের অভিযোগ তুলে ধরা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, ৮ জুন চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাকে করে কোরবানির পশুর অবিক্রীত চামড়া এনে তেরপারী খালে ফেলেন।

তিনি জানান, তেরপারী খালের সাথে মিশে আছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এ নদী থেকে সরাসরি মাছের ডিম সংগ্রহ করা হয়। চামড়া ফেলায় এ নদী দূষণের কবলে পড়ার শঙ্কা রয়েছে। ঈদের পরের দিন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুমানিক ৬০০-৭০০ পিস চামড়া খাল থেকে তুলে গর্তে পুঁতে রাখেন। তবে কারা এ কাজ করেছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বলা যাবে।

ফটিকছড়ির ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণে রয়েছে এবং উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুরু থেকেই ঘটনাটির প্রতি দৃষ্টি রেখেছেন। তিনি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...