সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বিএনপি জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দেবে : সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। তাই বিএনপি জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দেবে। ‘

ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে চলমান সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের প্রধান হিসেবে ব্রিফিংয়ে আজ তিনি এসব কথা বলেন।

সংস্কার ইস্যুতে সরকার যথেষ্ট আন্তরিক উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন,  সংস্কার কমিশন অনেক সময় নিয়ে ফেলেছেন। আজকের বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি। এ নিয়ে বিস্তর আলাপ-আলোচনা হয়েছে। ঐকমত্য কমিশনের অনেক বিষয়ে আমরা একমত। কিছু বিষয়ে হয়তো একমত হতে পারিনি। তবে বিএনপি জাতির বৃহত্তর স্বার্থকেই প্রাধান্য দেবে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘এমন কোনো সংস্কার নাই যেগুলো একমাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি, আইন মন্ত্রণালয়ে অনেকগুলো অডিন্যান্স এবং অনেকগুলো সংশোধনী এসেছে বিভিন্ন সেক্টরে যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে এবং অনেকগুলো বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে আছে সেগুলো অডিনেন্সের মাধ্যমে করা সম্ভব, নির্বাহী আদেশের মাধ্যমে সম্ভব এবং কিছু কিছু সংস্কার অফিস আদেশের মাধ্যমে সম্ভব।’

‘বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যাতিরেকে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব সেগুলো অডিনেন্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমেও অফিস আদেশের মাধ্যমে একমাসের ভেতর বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের বাইরে যাওয়ার একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বুঝাতে সক্ষম হয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে সেগুলো আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী এক মাসের ভেতরে উনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন তাতে একটা ঐক্যমত্যে আসা সম্ভব, সনদে আসা সম্ভব।’

তিনি বলেন,  ‘কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে, সব দল যে সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না। তবে যেগুলোতে আমরা ঐক্যমত্যে আসতে পারব সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদে সংশোধনী হবে এবং তার আগে ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। সেটা আমাদের ইলেকশন মিনিফোস্টোতেও আসবে এবং জাতির কাছে একটা অঙ্গীকার হিসেবে থাকবে।’

ঐক্যমত্য কমিশন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘ আমার কাছে মনে হয়ে উনারা যথেষ্ট আন্তরিক । তবে কমিশন যথেষ্ট সময়ে ক্ষেপন করেছেন; আমরা আশা করি আর বেশি সময় নেবেন না। এই মাসের মধ্যে সব কিছু কম্পাইল করা সম্ভব হবে বলে আমরা মনে করি।’

ডিসেম্বরের মধ্যে শুধু বিএনপি নয় অধিকাংশ দলই নির্বাচন চায় উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছে। এখন প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবেন, কারো প্রতি রাগ অনুরাগ প্রদর্শন করবেন না।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এই বিভাগের সব খবর

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বেলা ১২টার...

সর্বশেষ

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)...

৫১-এ টাইটানিক খ্যাত কেট উইন্সলেট

সেই কবে ‘হেভেনলি ক্রিয়েচারস’ করেছিলেন। বয়স তখন সবে ১৭।...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে  (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে...

বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারা চুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো...