শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাশিয়ার সাথে শান্তি আলোচনা ‘স্থগিত’ রয়েছে : ইউক্রেন

- Advertisement -
Single page 1st Paragraph

কিয়েভ মঙ্গলবার বলেছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাবসানে শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে এবং এক্ষেত্রে তারা সমঝোতার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করতে ব্যর্থতার জন্য মস্কোকে দায়ী করেছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্টের দপ্তরের দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রেসিডেন্টের সহকারি মিখাইলো পদোলিয়াক বলেন, ‘এ শান্তি আলোচনা প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’
পদোলিয়াক বলেন, মস্কো বিশ্বে তাদের ‘চরম নেতিবাচক’ ভূমিকার ব্যাপারে অন্ধ। তিনি রুশ প্রতিনিধির সাথে আলোচনায় কিয়েভের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরো বলেন, ‘আইন, সময়সূচি বা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ বেশি দিন চলে না এমনটা বুঝতে ব্যর্থ হয়েছে রাশিয়া।’
গত ২৪ ফেব্রুয়ারি ক্রেমলিন ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের আগ্রাসন চালানোর নির্দেশ দেয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে সরাসরি ও ভিডিও লিঙ্কের মাধ্যমে নিয়মিতভাবে মস্কো ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়ে আসছে।
ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্চে তুরস্কে অনিসষ্পন্ন আলোচনা করেন। পরে ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিনিধির মধ্যে আরেক দফা আলোচনা হয়। সে আলোচনায়ও সুস্পষ্ট ফলাফল আনতে ব্যর্থ হয়।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার রাশিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রনাই রুদেনকো বলেন, এখন দুই পক্ষের মধ্যে ‘কোন ধাঁচেরই’ আলোচনা হচ্ছে না।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...