সন্দ্বীপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ, প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষনা না দিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবেন বলে অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে হুশিয়ারী প্রদান করেন। বৈরি আবহাওয়ার কারনে ৩০ মে এর পরিবর্তে শনিবার ৩১ মে সকাল ১১ টায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর,পৌর বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মহান আল্লাহ্ তায়ালা প্রতি জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করা এবং ওনার পরিবারের সহায় হওয়ার জন্য দোয়া করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
একইসঙ্গে...
সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...