শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটারের বিয়ে

- Advertisement -
Single page 1st Paragraph

৩০ মার্চ বিয়ে হয় পাকিস্তানের নারী ক্রিকেটার কাইনাত ইমতিয়াজের। পাত্রের নাম ওয়াকার উদ্দিন।

ক্রিকেট প্রথম প্রেম হওয়ায় তার বিয়ের থিমেও ছিল ক্রিকেটের ছোঁয়া। লাল পোশাকে তাকে লাগছিল বেশ। তিনি নিজেই জানিয়েছেন, সব সময় এ ধরনের থিমে বিয়ে করতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূর্ণ হয়েছে।

বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন কাইনাত। কোনও ছবিতে তাকে দেখা যাচ্ছে ব্যাট নিয়ে দাঁড়িয়ে। কোনও ছবিতে আবার ব্যাট-বল দুই-ই রয়েছে। ব্যাট করতেও দেখা যায় তাকে। বোলারের মুখ দেখা না গেলেও সম্ভবত তার স্বামীই বল করছিলেন।

কাইনাতের বিয়ের পর তাকে শুভেচ্ছা জানান অনেক সতীর্থ। তালিকায় ছিলেন বিসমা মারুফ, ফাতিমা সানা, সিদরা নওয়াজের মতো ক্রিকেটাররা। পাকিস্তানের জাতীয় দলে ২০১০ সালে অভিষেক হয় কাইনাতের। প্রথমে টি২০ দলে সুযোগ পান তিনি। পরের বছর অভিষেক হয় একদিনের দলে।

পাকিস্তানের হয়ে ১৫টি একদিনের ম্যাচে ১২৮ রান করেছেন কাইনাত। নিয়েছেন ৯টি উইকেট। টি২০-তেও ভাল খেলেছেন কাইনাত। ১৫টি ম্যাচে ১২০ রান করার পাশাপাশি ছয়টি উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার। অথচ ছোটবেলায় নাকি ক্রিকেটার হওয়ার কোনও স্বপ্ন ছিল না কাইনাতের। ২০০৫ সালের পর থেকে ক্রিকেট খেলা শুরু করেন তিনি।

কাইনাতের জীবনে ঝুলন গোস্বামীর অবদান রয়েছে। ২০০৫ সালে এশিয়া কাপ খেলার সময় ঝুলনের সঙ্গে দেখা হয় কাইনাতের। তাকে দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। খেলার পাশাপাশি সাজঘর সব সময় মাতিয়ে রাখেন কাইনাত। সতীর্থদের সঙ্গে মাঝেমধ্যেই ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাকে।

বিশ্বের অন্যতম সুন্দরী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কাইনাত। তবে শুধু নিজের রূপ দিয়ে নয়, মাঠেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...