শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

 হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় ‘Mass Communication’ এর উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় ‘Mass Communication’ এর উপর বিশেষ কর্মশালা ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে গত ২৯ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী এবং সহযোগী অধ্যাপক রাজীব নন্দী, সময় টেলিভিশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোবাইল জার্নালিস্ট নিগার মেহেরিন রিনি এবং ওবায়দুর রহমান তারিফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর অধ্যাপক ও ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। কর্মশালায় প্রশিক্ষকগণ মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যালইনফরমেশন, মিথ, প্রোপাগান্ডা, হেইট ক্যাম্পেইন ইত্যাদি কীভাবে সমাজে বিরূপ প্রভাব ফেলে তা তুলে ধরেন এবং তথ্যের সত্যতা যাচাইয়ের কৌশল, কন্টেন্ট ক্রিয়েটিং, স্ক্রিপ্ট রাইটিং কৌশল ইত্যাদি বিষয়ে মৌলিক ধারণা প্রদান করেন। কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে মাইজভাণ্ডারী ত্বরিকার খলিফা দরবারের আওলাদ, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন যুব সংগঠন তাজকিয়ার সদস্যগণ, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা সংগঠন দি মেসেজ ও আলোর পথে’র সদস্য, ট্রাস্টের গবেষণা ও প্রকাশনা উইং মাইজভাণ্ডারী একাডেমি এবং এস জেড এইচ এম ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...