মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

এক কার্গো এলএনজি, ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার এক কার্গো এলএনজি এবং ৭০ হাজার মেট্রিক টন সার ক্রয়ে পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত চলতি  বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে প্রায় ৫৮৬ কোটি ৪৬ লাখ টাকায় এক কার্গো এলএনজি কিনবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩২৪ কোটি ৫২ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৬৫ মার্কিন ডলার।

আরেকটি প্রস্তাবে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরের জন্য কাফকো ১৫২ কোটি ৭১ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৪১৭ দশমিক ২৫ মার্কিন ডলার।

আজকের ক্রয় কমিটির সভায় রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের পৃথক প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ চ্যালেন্জার’স কাপ কারাতে প্রতিযোগিতায় বিকেএফকেএস পাঁচলাইশ চ্যাম্পিয়ন

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় গত ২-৩ অক্টোবর ২০২৬ চট্টগ্রাম এলজিইডি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মুন্না'স একাডেমী প্রেজেন্টস...

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ...

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেন্জার’স কাপ কারাতে প্রতিযোগিতায় বিকেএফকেএস পাঁচলাইশ চ্যাম্পিয়ন

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে...

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)...

৫১-এ টাইটানিক খ্যাত কেট উইন্সলেট

সেই কবে ‘হেভেনলি ক্রিয়েচারস’ করেছিলেন। বয়স তখন সবে ১৭।...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে  (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে...