সোমবার, ১৫ জুন ২০২৬

কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

আজ মঙ্গলবার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

তবে মহার্ঘ ভাতার হার কেমন হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন জানান, ‘আমি এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ শেষ হলে মতামত দেবে। মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা মোটামুটি আছে, তবে বাজেটে কী পরিমাণে দেওয়া সম্ভব, তা নির্ধারণে কিছুটা সময় লাগবে।’

বাংলাদেশি কিছু পণ্যের ওপর ভারতের  আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।’

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি  কিছু পণ্যের ওপর  নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

এ ছাড়া, এনবিআরকে দুটি আলাদা বিভাগে ভাগ করার অধ্যাদেশ কার্যকর হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের অবস্থান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, ‘এ বিষয়ে সরকারের নতুন করে কিছু বলার নেই।’

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...