সোমবার, ১৫ জুন ২০২৬

রাউজানে স্বেচ্ছাসেবক দলে ফজলে করিমের দোসরদের ঠাঁই হবে না

 রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে ফজলে করিম জুনুর দোসরদের ঠাঁই হবে হবে না। যারা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, হামলা-মামলা শিকার হয়েছেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হবে। গত ১৮ মার্চ (রবিবার) বিকালে রাউজান উপজেলার গশ্চি নয়াহাটের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪নং বাগোয়ান ইউনিয়নের কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া। বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর শুক্কুরের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মোহাম্মদ মুরাদ ও স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস তালুকদারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ মীর্জা, রাউজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইসতিয়াক চৌধুরী অভি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম, উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, মোছাফ্ফা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তছলিম উদ্দিন ইমন ও যুগ্ম সম্পাদক ছোটন আজম, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম। সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হানিফ মেম্বার, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জানে আলম শুক্কুর,আনোয়ার শাহ, আবুধাবি যুবদলের সাধারণ সম্পাদক সাইফ তারেক, ছাত্রনেতা নুরুল আসাদ রিমন, টিটু চৌধুরী,ছাত্রদল নেতা পারভেজ ও মুন্না তালুকদার।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম ইয়াকুব আলী, বিএনপি নেতা নুরুল ইসলাম, যুবদল নেতা আজিজুর রহমান, এনায়েত খান, স্বেচ্ছাসেবক দল নেতা হারুন, আলমগীর, আবুল কালাম, মহিউদ্দিন চৌধুরী, ছাত্রদল নেতা আব্দুল কাদের, মীর আহমদ,শহীদ উদ্দিন চৌধুরী টিটু, রেজাউল করিম টিটু, জমির হোসেন, একরাম খান, নুরনবী, ইয়াকুব, রনি , হাসান, সোহেলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...