মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২০-২৪ মে মালয়েশিয়ার লানকিয়েতে অনুষ্ঠিতব্য সেভেনটিনথ লানকিয়ো ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড অ্যারোস্পেস এক্সিবিশন-২০২৫(এলআইএমএ-২০২৫) এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ চট্টগ্রাম ত্যাগ করেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

এ উপলক্ষ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় জাহাজটিকে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনী জাহাজসমূহ অংশগ্রহণ করবে।

‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে ৩৪ কর্মকর্তাসহ সর্বমোট ২২৯ জন সদস্য এ প্রদর্শনীতে যোগদান করবেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী, প্রশিক্ষণ এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

এরই ধারাবাহিকতায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ করার লক্ষ্যে মালয়েশিয়া গমন করে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত দক্ষতা সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিতভাবে এলআইএমএ’এ অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে আসছে।

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে জাহাজটি আগামী ২৯ মে নৌ ঘাঁটিতে প্রত্যাবর্তন করবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ চ্যালেন্জার’স কাপ কারাতে প্রতিযোগিতায় বিকেএফকেএস পাঁচলাইশ চ্যাম্পিয়ন

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় গত ২-৩ অক্টোবর ২০২৬ চট্টগ্রাম এলজিইডি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মুন্না'স একাডেমী প্রেজেন্টস...

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ...

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেন্জার’স কাপ কারাতে প্রতিযোগিতায় বিকেএফকেএস পাঁচলাইশ চ্যাম্পিয়ন

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে...

দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ...

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা...

কর্ণফুলীতে সিডিএ’র অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)...

৫১-এ টাইটানিক খ্যাত কেট উইন্সলেট

সেই কবে ‘হেভেনলি ক্রিয়েচারস’ করেছিলেন। বয়স তখন সবে ১৭।...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে  (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে...