রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটে ইনার হুইল ডিস্ট্রিক্টের পক্ষে অনুদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটের জন্য প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। গতকাল শনিবার ইনার হুইলের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম অনুদানের চেক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এ উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বলেন, এ হাসপাতালের জন্মলগ্ন থেকেই ইনার হুইল ক্লাব হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করে আসছে। প্রাথমিকভাবে হাসপাতালের মাতৃমঙ্গল, নিওনেটাল বিভাগ, থ্যালাসেমিয়া বিভাগ ও শিশু বিকাশ কেন্দ্রের সাথে ইনার হুইল ক্লাবসমূহ কাজ করে আসছে। তিনি এজন্য ইনার হুইলের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত ডা. সাহেদা করিমের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। যার মাধ্যমে ইনার হুইল এই হাসপাতালের সাথে কাজ করার সুযোগ পেয়েছে। তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট প্রফেসর এ এস এম ফজলুল করিমকেও স্মরণ করেন। ক্যান্সার রোগীদের জন্য ইনার হুইলকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমরা মানবতার কল্যাণে সবাই একসাথে কাজ করতে চাই। ক্যান্সার হাসপাতালে একটি ফ্লোর ইনার হুইলের নামে নামকরণের জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য দেন, ইনার হুইল ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর। ইনার হুইলের পক্ষ থেকে প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান খালেদা আদিব আউয়াল,প্রাক্তন চেয়ারম্যান বৈশাখি ম্যান্ডেজ, ইনার হুইল ক্লাব চিটাগংয়ের প্রেসিডেন্ট শুভ্রা বিশ্বাস, প্রাক্তন প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট নাসরিন নাহার, প্রাক্তন প্রেসিডেন্ট আসমা নেওয়াজ আহমেদ, রওশন মান্নান, জিনাত আরা নিপুন প্রমুখ বক্তব্য দেন।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির ও ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. শেফাতুজ্জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স ) ডা. এ কে এম আশরাফুল করিম, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানি ঘোষ, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানি দাশ, নার্সিং সুপারিনটেনডেন্ট রনজু কনা পাল প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ইনার হুইল ক্লাবসমূহের প্রেসিডেন্ট, সেক্রেটারীসহ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ইনার হুইল ডিস্ট্রিক্ট চেয়ারম্যানসহ ইনার হুইল নেতৃবৃন্দকে তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...