মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি : প্রেস সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মিয়ানমারের রাখাইন রাজ্যে কক্সবাজার হয়ে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আজ মঙ্গলবার বাসসকে বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, সরকার তথাকথিত ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি।’

শফিকুল আলম বলেন, ‘আমাদের অবস্থান হলো, জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে যদি মানবিক সহায়তা প্রদান করা হয়, তবে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে।’

তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকট চলছে।

দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দেশকে সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যার সাম্প্রতিক উদাহরণ ভূমিকম্প-পরবর্তী সময়ে মিয়ানমারকে সহায়তা প্রদান করা।

প্রেস সচিব সতর্ক করে বলেন, ‘এছাড়াও, আমরা উদ্বিগ্ন যে এ ধরনের মানবিক সংকট দীর্ঘ হলে রাখাইন থেকে আরও মানুষের বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে পারে, যা আমরা সামাল দিতে পারব না।’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে যে জাতিসংঘ-সমর্থিত মানবিক সহায়তা রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখাইনে সহায়তা পাঠানোর বাস্তবসম্মত একমাত্র পথ হলো বাংলাদেশ।

শফিকুল আলম বলেন, এই রুট ব্যবহার করে সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশ নীতিগতভাবে লজিস্টিক সহায়তা প্রদানে সম্মত রয়েছে।

তিনি বলেন, ‘তবে, রাখাইনে সহায়তা প্রদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। যথাসময়ে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করব।’

বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে বিশ্বের বড়ো কোন শক্তি এই করিডোরের সঙ্গে জড়িত রয়েছে বলে যে প্রতিবেদন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও প্রপাগান্ডা বলে তিনি দাবি করেন।

প্রেস সচিব বলেন, ‘বিগত কয়েক মাস ধরে বাংলাদেশকে লক্ষ্য করে একের পর এক বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে আমরা দেখেছি, যা এখনো চলছে। এ ধরণের প্রচারণাও তার ব্যতিক্রম নয়।’

এই বিভাগের সব খবর

বাণিজ্য, বিমানসহ বহুপাক্ষিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা

বাণিজ্য, ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের...

বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রিক্সা বিতরণ

সামাজিক সংগঠন বাবুখা লোটাস সমাজ কল্যাণ সংস্থা গত ৭ মার্চ বাবুখাঁ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি মহৎ উদ্যোগকে সামনে রেখে—অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিশ্রমী মানুষের হাতে...

আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আনোয়ারায় ছয়তলাবিশিষ্ট একটি ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত যুবক...

সর্বশেষ

বাণিজ্য, বিমানসহ বহুপাক্ষিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা

বাণিজ্য, ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার...

বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রিক্সা বিতরণ

সামাজিক সংগঠন বাবুখা লোটাস সমাজ কল্যাণ সংস্থা গত ৭...

আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আনোয়ারায় ছয়তলাবিশিষ্ট একটি ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু...

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার...

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে...

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান...