মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তিলক কুমারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- স্কুলের এডহক কমিটির সভাপতি ও ফটিকছড়ি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইদ্রিচ মিয়া। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক এস এম আক্কাছ।

এসময় প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিচ মিয়া বলেন, ‘স্কুল শিক্ষার্থীরা যাতে স্মার্ট ফোন না নিয়ে স্কুলে আসে তার জন্য শিক্ষকদের সজাগ থাকতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছেলেমেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে। সঠিক সময় বিদ্যালয়ে ক্লাস শুরু করতে হবে এবং সঠিক সময়ে ছুটি দিতে হবে। তিনি ভবিষ্যত জাতি গড়ার কারিগর শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।’ এসময় জৈষ্ঠ্য সাংবাদিক এস এম আক্কাছ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের পড়ালেখায় যত্নশীল হোন। অনেক স্বপ্ন নিয়ে আপনাদের কাছে প্রতিটি অভিভাবক সন্তানদের পাঠায়। আপনারা দায়িত্বশীল হয়ে তাদের সুশিক্ষা দিন। আপনরাই পারবেন নারী শিক্ষার হার বৃদ্ধি করতে।’ এসময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক জাহানারা বেগম, মোরশেদ উদ্দিন, জান্নাতুন নাঈম, পারভেজ সোবহান, মোঃ মহিম উদ্দিন, মাসুদ আলম, ওমর ফারুক, এমরান আলী প্রমুখ।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...