বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী  কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যে সরকারই হোক।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জোটেরর মিত্র শরিক দল ন্যাপ-ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে আলাদা আলাদা বৈঠকের পর সংবাদ ব্রিফিং-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন।

তিনি বলেন, ‘গত ১৬ বছরের যুদ্ধটা ছিল বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার অর্ডারটা ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে সেটা যে সরকারই হোক।’

‘বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে’.. আল-জাজিরায় দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস যে জনগণের কথা বলেছেন ‘সেই জনগণ কারা’ তা নিয়ে প্রশ্ন তোলেন  আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই।’

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ অবসানে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আমাদের সাথে যারা রাস্তায় ছিল ইতিমধ্যে ৫০টি দল পরিস্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরে আগে নির্বাচন দিতে হবে এবং সাথে সাথে সংস্কারের যে কথা বলা হয়, যে সংস্কারগুলোতে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা।’

গুলশানে সোমবার তিনটি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বৈঠকে বসেন।

ন্যাপ-ভাসানীর নেতৃত্বে দেন দলটির চেয়ারম্যান আজহারুল ইসলাম।

আমজনতার দলের নেতৃত্ব ছিলেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল মশিউজ্জামান এবং বাংলাদেশ পিপলস পার্টির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান নাজমা আখতার।

এই বিভাগের সব খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। দীর্ঘদিনের পরিচিত এই জুটি প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে...

এডিসের প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব: চসিক মেয়র

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র...

সর্বশেষ

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী...

এডিসের প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব: চসিক মেয়র

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির...

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: রাহুল গান্ধী আটক, পরে মুক্তি

ভোটার তালিকার ব্যাপক সংশোধনের প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের...

বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই...