শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

প্রবাসী সন্দ্বীপিদের অন্যতম সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অত্যান্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে। ২৬ এপ্রিল রোজ শনিবার দিবাগত রাত্রে আবুধাবির মুসাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে আয়োজিত এই বর্নাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি আর এস ইব্রাহীম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ তথা সংযুক্ত আরব আমিরাতে সন্দ্বীপিয়ানদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবুধাবির আল হিলাল ব্যাংকের কর্মকর্তা ও সন্দ্বীপ সোসাইটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের কৃতি সন্তান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শিক্ষাবিভাগের অধ্যাপক ডঃ মোঃ ইদ্রিস আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাইন কমিউনিটির কর্ণধার মেহেদী হাসান, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদেরসম্মানিত সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আলি মুনসুর এছাড়া উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেরিন সার্ভিসের উদ্যোক্তা ওমর ফারুক, মানবতার সংগঠন দ্বীপের মায়াবি স্বপ্ন সংগঠনের সম্মানিত সভাপতি শামীম আব্দুল্লাহ ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া,মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী ও সমাজ কল্যাণ পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাহাদাত হোসেন রিপন, সহ সভাপতি মনজুর আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক আশ্রাফ, সাংগঠনিক সম্পাদক মুনসুর আলম, অর্থ সম্পাদক মহিন উদ্দীন শাহীন, সহ অর্থ সম্পাদক নোমান, সহ-প্রচার সম্পাদক নাহিদ সভায় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি আর এস ইব্রাহীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল সকল অতিথি সহ সদস্যবৃন্দকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সুন্দর,দৃষ্টিনন্দন ও আনন্দঘন করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অপরদিকে প্রবল আগ্রহ ও ইচ্ছে থাকা সত্বেও সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খী যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করে পরবর্তী কোন অনুষ্ঠানে মিলিত হবেন সে প্রত্যাশা করেন সবাই।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...