বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ৩ শিক্ষকের বিরুদ্ধে

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি প্রাইভেট মাদ্রাসায় ১২ বছর বয়সী এক ছেলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার ফটিকছড়ি পৌরসভাসস্থ বিবিরহাট সিটি সেন্টারের ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে। ২৮ এপ্রিল অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ওই শিক্ষার্থী এবং পরিবারের সাথে কথা বলে জানা যায়- গত শনিবার থেকে তাকে বলাৎকার করা হয়। শেষমেষ সে শিক্ষার্থী সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারকে জানায়। পরে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষকদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো: নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো: শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন,অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা পরবর্তী তাদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...