শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ির ছয় ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামের ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অনুপস্থিতির কারণে দায়িত্ব থেকে সরিয়ে সেখানে প্রশাসক বসানো হয়। আবার অনেক ইউপি সদস্য নিয়মিত কার্যালয়ে আসছেন না। ফলে এসব ইউনিয়নের নানাবিধ নাগরিক সেবা কার্যক্রমে ভাটা পড়েছে। বঞ্চিত হচ্ছেন কাঙ্কিত সব সেবা থেকে।

নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সেবা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। ফলে ট্রেড লাইসেন্স, জাতীয়তার সনদ, প্রত্যয়ন ও জন্ম-মৃত্যু সনদের কার্যক্রমসহ সব ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করছে। তবে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত হলেও সেবা নিতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এসব ইউনিয়নে চেয়াম্যানসহ নারী-পুরুষ ৭৮ সদস্যের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত অনেকেই স্ব-স্ব ইউপি কার্যালয়ে আসছেন না। ফলে এর প্রভাব পড়েছে জনসাধারণের ওপর। কারণ ঠিকমতো নানা ধরনের কাজের মনিটরিং হচ্ছে না। অনুপস্থিত চেয়ারম্যানদের মধ্যে বাগান বাজার ইউনিয়নের মো. শাহাদাত হোসেন সাজু, দাঁতমারা ইউনিয়নের মো. জানে আলম, নারায়ণহাট ইউনিয়নের আবু জাফর মাহমুদ, কাঞ্চনগর ইউনিয়নের মো. দিদারুল আলম, সুন্দপুর ইউনিয়নের মো. শাহনেওয়াজ চৌধুরী এবং সুয়াবিল ইউনিয়নের মো. জয়নাল আবেদিন। এলাকাবাসীর অভিযোগ, তাদের অনুপস্থিতিতে পূর্ব-প্রস্তুতির সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ ১৭ ধরনের সনদ ইস্যু হচ্ছে ধীর গতিতে। তারা অনুপস্থিত থাকলেও নাগরিক সেবা ঠিক রাখতে এসব কার্যক্রম তরান্বিত ও সঠিকভাবে পরিচালনা জরুরি। প্রশাসন দিয়ে এ সমস্যার সমাধান হচ্ছে না।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘কয়েকজন অনুপস্থিত থাকলেও উন্নয়ন কার্যক্রমসহ সব সেবা চলমান আছে। তবে কিছু কিছু কাজ করতে গিয়ে কিঞ্চিত সমস্যা মোকাবেলা করতে হয়। আশা করছি সরকার শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কাজেও গতি ফিরবে।’ উপজেলার শিক্ষাবিদ মো. শামীমুল হাসান বলেন, ‘সরকার প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। এ ক্ষেত্রে বিভিন্ন কাজে তাদের অনেক চ্যালেঞ্জ। তাদের সঙ্গে জনগণের যোগাযোগ খুব কম। এ কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। কম সময়ে কতটুকু সফল হবে সেটি দেখার বিষয়।’ তবে, অনুপস্থিত দেখানো চেয়ারম্যানদের অনেকেই বিষয়টিকে সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে অবিহিত করেছেন। তাদের দাবী তারা এলাকায় থাকা সত্ত্বেও তাদের উদ্দেশ্যমূলকভাবে সরিয়ে দিয়েছেন। তারা দায়িত্ব পালনে আগ্রহী।

নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, ‘অমি আ.লীগের প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্রে নির্বাচিত চেয়ারম্যান। সরকার পতনের পরও পরিষদের দায়িত্ব পালন করেছি। কিন্তু অদৃশ্য কারণে অনুপস্থিত দেখিয়ে সেখানে প্রশাসক বসানো হয়। বিষয়টি আমি চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) কে অবহিত করেছি।’ বাগান বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সাজু বলেন, ‘আমি জনগনের চেয়ারম্যান। স্বতন্ত্রে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। কিন্তু মাঠ প্রশাসন মিথ্যা তথ্যের ভিত্তিতে আমার দায়িত্ব খর্ব করেন। জনগনের অর্পিত দায়িত্ব আমাকে ফিরিয়ে দেওয়ার দাবী করছি এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েও জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ দিয়ে যাচ্ছি। উপজেলার অন্তত দুই শতাধিক কার্যালয়ের ফাইলপত্র নিয়মিত আমাকে দেখতে হয়। গড়ে প্রতিদিন দুই-তিন হাজার ফাইলে স্বাক্ষর করতে হয়। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে চেয়ারম্যানদের দায়িত্ব পালনের বিষয়টি চূড়ান্ত হবে। আমি মাঠপর্যায়ে এসব সমস্যার বিষয়টি উর্ধ্বতনদের জানিয়েছি।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...