বুধবার, ৭ অক্টোবর ২০২৬

লক্ষ লক্ষ জনতার ঢল

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধে বিশ্বমুসলিম ঐক্যের আহ্বান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, গণহত্যায় জড়িত ইসরায়েলীদের আন্তর্জাতিক আদালতে বিচার, ভারতের মুসলিমদের উপর নির্যাতন-নিপীড়ন বন্ধ, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং বাংলাদেশে ইজরায়েলী পণ্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধের দাবীতে আজ ২৬ এপ্রিল ২০২৫ ইংরেজি শনিবার সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাব ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন (মহাসমাবেশ) অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯ টায় মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭ টা থেকে প্রেসক্লাবের আশে-পাশে ছাড়িয়ে দৈনিক বাংলার মোড় থেকে জিরো পয়েন্ট, নাইটিঙ্গেল, ঢাবি বক চত্বর, মৎস ভবন, রমনা সোহরাওয়ার্দী গেইট পর্যন্ত লক্ষ লক্ষ জনতায় পূর্ণ হয়ে যায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মজলুম ফিলিস্তিনবাসী ও ভারতের নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- পীর শাহ আহসানুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানান আহলে সুন্নাত চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, মহাসচিব পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দোলাহ, মুফতি অছিয়র রহমান, পীর আল্লামা আবুল কাশেম নুরী, পীর ড. এনায়াতুল্লাহ আব্বাসী, মুফতি আবুল কাশেম ফজলুল হক, প্রফেসর জালাল আজাহারী, পীর আব্দুর রহমান, মাওলানা হাসান আজহারী, রহিম আজাহারী, অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী, এনসিপি নেতা হাসান আলীসহ গাউছিয়া কমিটি বাংলাদেশ, আনজুমান রহমানিয়া, ছারছিনা, ফুলতলি, সোনাকান্দা, এনায়েতপুর, মাইজভান্ডার, ফান্দাউক, নেত্রকোনা রেজভিয়া, দরবারে আজিজিয়া ছিপাতলি, আহলা দরবার, বারীয়া ,জাহাগিরিয়া,শাহপুর দরবারসহ ৩০০ এর অধিক দরবারের সাজ্জাদানশীন পীর, দরবারের প্রতিনিধি- ভক্ত অনুরক্ত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের লাখো কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনবাসীর পাশে রয়েছে বাংলাদেশ।

আজকের সমাবেশ মজলুমের পক্ষে, দখলদার ইসরাইল ও আধিপত্যবাদী ভারত সরকারের বিরুদ্ধে। নেতৃবৃন্দ ফিলিস্তিন মুসলিম গণহত্যা ও ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধে বিশ্বমুসলিম ঐক্যের আহ্বান জানান। সমাবেশে সবার কন্ঠে প্রতিধ্বনিত হয়, ফ্রি ফ্রি প্যালাস্টাইন ও নারায়ে রিসালতের স্লোগান। পরে ঘোষণা পত্র পাঠ, মিলাদ কিয়াম ও বিশ্বের নির্যাতিত মুসলমানদের কল্যাণে বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।

এই বিভাগের সব খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। দীর্ঘদিনের পরিচিত এই জুটি প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে...

এডিসের প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব: চসিক মেয়র

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র...

সর্বশেষ

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী...

এডিসের প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব: চসিক মেয়র

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির...

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: রাহুল গান্ধী আটক, পরে মুক্তি

ভোটার তালিকার ব্যাপক সংশোধনের প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের...

বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই...