শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নিজ বাসায় নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীতে নিজ বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে স্বামী ওই নারীকে খুন করেছে বলে ধারণা পুলিশের।

মৃত তানজিনা বেগম (২৩) তার স্বামীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি নেত্রকোণা জেলায়। উভয়ই পোশাক কারখানার কর্মী ছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম জানান, পতেঙ্গার খালপাড় এলাকার একই ভবনের নিচ তলার ভাড়া বাসায় তানজিনার দুই ভাইও তাদের সঙ্গে থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ওসি বলেন, ‘তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। মরদেহ উদ্ধার করি। তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।’

ঘটনার পর থেকে পলাতক তানজিনার স্বামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। তাকে আসামি করে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...