শুক্রবার, ১৯ জুন ২০২৬

সন্দ্বীপে দি হেভেন ফাউন্ডেশন এর উদ্যোগে ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে দি হেভেন ফাউন্ডেশন এর উদ্যোগে ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ সংবর্ধনা প্রদান করা হযেছে।

২৩ এপ্রিল বিকাল ৪ টায় উপজেলা কনফারেন্স রুমে আযোজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।সভায় সভাপতিত্ব করেন দি হেভেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মনির মাহমুদ।সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অধ্যক্ষ কামরুল হাসান।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার আবুল কাসেম শিল্পী, সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, মাষ্টার আব্দুর রহমান রিপন,সাংবাদিক সাইফুল ইসলাম ইনসাফ, বাদল রায় স্বাধীন,হাসানুজ্জামান সন্দ্বীপি, ইলিয়াস সুমন,নজরুল নাঈম,মোবারক হোসেন,সংস্কৃতি কর্মী আকরাম খাঁন মুকুল, মাষ্টার আব্দুর রহিম রাহী,মাষ্টার শাহেদ খাঁন সহ আরো অনেকে।

সভায় প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজস্ব সংগঠনের শুরু থেকে এই পর্যন্ত মানবিক ও সামাজিক কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষৎ কর্মপন্থা তুলে ধরেন।

বক্তারা বলেন সন্দ্বীপে এই প্রথম কোন সংগঠন এক সাথে এতগুলো সামাজিক সংগঠনকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করছে। যার জন্য আমরা সংগঠনের কর্মকর্তাদের প্রতি এই ব্যাতিক্রম উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানের মূল আয়োজক দি হেভেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মনির মাহমুদ বলেন আমি সন্দ্বীপের মানুষের জন্য যদি প্রয়োজন হয় প্রতিদিন সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবো। তাই আপনারা প্রকৃতপক্ষে যদি কারো কোন মানবিক সহায়তা লাগে তবে আমাকে বলবেন আমি তাতে সাড়া দেবো। তবে দূরারোগ্য রোগে আক্রান্ত যেইসব রোগীর বাঁচার সম্ভাবনা নেই তাদের জন্য আমি সহযোগিতা করতে ইচ্ছুক নয়। আপনাদের তথ্য পেয়ে আমি সঠিক জায়গায় সঠিক অনুদান পাঠিয়ে দেবো নিশ্চিত কথা দিলাম।আমি হেভেন ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও অনেক দেশে মানবিক সহায়তা দিয়ে থাকি।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...