সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ১০ আহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বাহির সিগন্যাল এলাকায় জব্দ করা অটোরিকশা ফেরত ও পুলিশের হয়রানি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের সড়ক ছাড়তে বললে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। অটোরিকশা চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল মারতে থাকে। পরে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে পুলিশ টিয়ারশেল ছুঁড়েন। এরপর সেনাবাহিনীর সদস্যরা গেলে চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, অটোরিকশা চালকরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন। বারবার তাদের অনুরোধ করে সড়ক থেকে সরে যেতে বললেও তারা সেখান থেকে যাচ্ছিলেন না। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে।
জানতে চাইলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রিকশাচালকদের অনেকবার বলেছি রাস্তা থেকে সরে দাঁড়াতে। তারা উলটো আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি ঘটনাস্থলে আছি।
চান্দগাঁও থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, ‘ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছে। একজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল নগরের কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ছয়মাস বয়সী কন্যাশিশুসহ এক নারী রাস্তার পাশের খালে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ওই নারীকে খাল থেকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশুটি মুহুর্তের মধ্যে নিখোঁজ হয়ে যায়। ১৪ ঘণ্টা পর পাঁচ কিলোমিটার দূরে একটি খাল থেকে সেহেরিশ নামের ওই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। চলতি মাসে অন্তত তিন হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এ কারণে মরিয়া হয়ে ওঠেন চালকরা।
সংঘর্ষের বিষয়টি স্বীকার করে নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, ‘ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...