রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় ১৭ জনের মৃত্যু শনাক্তের হার ৩২.৭৭ শতাংশ

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৭ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৯১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩২.৭৭ শতাংশ। বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষায় ৯১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৪১ জন এবং বিভিন্ন উপজেলার ২৭৪ জন রয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন, এন্টিজেন টেস্টে ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৭২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
একইদিন ইপিক হেলথ কেয়ার ল্যাব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৪৩৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৮ হাজার ৯৬৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৯ হাজার ৪৭২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে সাত জন নগরের বাসিন্দা, বাকি ১০ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পযন্ত মোট ৯৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৭১ জন।মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রামে করোনায় ১৮ জনের মৃত্যু হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ। করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল এক হাজার ৩১০ জন।

এই বিভাগের সব খবর

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

সর্বশেষ

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...