রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে চারুকলার শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে চারুকলার শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, প্রশাসন আমাদের কথা দিয়েছে ১ এপ্রিলের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনবে। আমরা এর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। প্রশাসনের বেধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

এর আগে গত ডিসেম্বর মাসে একই দাবিতে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলেন আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, চারুকলা ক্যাম্পাসে চাই’, ‘দাবি মোদের একটাই, ২৩০০ একরে জায়গা চাই’, ‘স্বৈরতন্ত্র নিপাত যাক, চারুকলা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনের পর চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে নীতিগতভাবে চবি প্রশাসন একমত হয় বলে জানা গেছে।

তখন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেছেন, এ বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে। চারুকলার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মূল ক্যাম্পাসে ফিরে আসার দাবি করছিল। আগের প্রশাসন তাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর তারা আমাদের দাবি দিয়েছিল। তাদের আমরা বলেছিলাম ধৈর্য ধরতে। এরমধ্যে তারা পুনরায় আন্দোলন শুরু করে দেয়। তাদের সাথে কথা বলে ‘প্রিন্সিপালি অ্যাগ্রি’ করেছি তাদের নিয়ে আসার জন্য।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...