সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে ফোনে কথা বলার সময় রেলের ধাক্কায় আহত দন্ত চিকিৎসকের মৃত্যু

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মোহরার কাপ্তাই রাস্তা মাথায় ফোনে কথা বলার সময় রেলের ধাক্কায় আহত বিপ্লব কান্তি সিংহ (৪৪) নামের এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, কাপ্তাই রাস্তার মাথায় পাবলিক টয়লেটের সামনে ট্রেনের ধাক্কায় বিপ্লব কান্তি সিংহ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহত বিপ্লব কান্তি সিংহ রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ডাবুয়া গ্রামের ভট্টপাড়ার মৃত অনিল কান্তি সিংহের পুত্র। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। উপজেলার পাহাড়তলী চৌমুহনী জব্বার মার্কেটের দ্বিতীয় তলায় তার চেম্বার রয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াই টায় তার গ্রামের শ্মশানে মরদেহের সৎকার সম্পন্ন করা হয়। এই পূর্বে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাত ১০ টায় তার মরদেহ হাসপাতাল হতে গ্রামের বাড়িতে আনা হয়। এই সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। নিহতের প্রতিবেশী ইঞ্জিনিয়ার রানা ভট্টাচার্য বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম শহর হতে পাহাড়তলী চেম্বারে আসার উদ্দেশ্য গাড়িতে উঠার পূর্বে প্রস্রাব করার জন্য ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন পেছন থেকে আসা রেলের ধাক্কা লেগে রেললাইনের পাশে থাকা খুটিতে আছড়ে পড়েন। এতে তার মাথা ফেটে যায়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দন্ত চিকিৎসক বিপ্লব সিংহের স্ত্রী ও তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া অনুশ্রী সিংহ নামে এক কন্য সন্তান রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তার গ্রাম ছাড়াও তার কর্মস্থল পাহাড়তলী চৌমুহনীতে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...