বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ : জ্যোতি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ী হতে পারলেই এ বছরের শেষে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে। এই সমীকরণকে মাথায় রেখে লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন মাঠে আগামীকালকের ম্যাচ সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন ক্যারিবীয়ানদের বিপক্ষে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে তার দল পুরোপুরি প্রস্তুত।
ইতোমধ্যেই টানা তিন ম্যাচে জয়ী হয়ে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে টাইগ্রেসরা। কিন্তু শেষ দুটি ম্যাচে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর আরো এক শক্তিশালী দল পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
এই দুই ম্যাচ নিজেদের সেরাটা দিয়েই মোকাবেলা করতে হবে বলে জ্যোতি মনে করেন, ‘আমরা যত দ্রুত সম্ভব বিশ্বকাপের টিকেট পেতে টাই। আমাদের একটি দল হিসেবে খেলতে হবে। পরের ম্যাচের জন্য দলের সবাই মুখিয়ে আছি। এই মুহূর্তে দলের সবার আত্মবিশ্বাসও বেশ তুঙ্গে।’
থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে পরাজিত করে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। এরপর নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডক ২ উইকেটে পরাজিত করার পর তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায়।
আগের তিন ম্যাচের প্রতিশ্রুতি নিয়েই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে মোকাবেলা করতে চান জ্যোতি। বিশেষ করে প্রথম তিন ম্যাচের মনোযোগ তিনি ধরে রাখতে চান। এ সম্পর্কে জ্যোতি বলেন, ‘একটি দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমাদের সেদিকটাই গুরুত্ব দিতে হবে। অবশ্যই ম্যাচটি বেশ বড়। কিন্তু আগের তিনটি ম্যাচ আমরা যেভাবে খেলেছি তারই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যাবে।
এই তিনটি জয়ে জ্যোতির নেতৃত্বে দলের ব্যাটিং বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিন ম্যাচে ২৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশের অধিনায়ক এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছে।
আর জ্যোতি বিষয়টি নিয়ে দারুন আত্মবিশ্বাসী, ‘গত কয়েক বছর যাবত ব্যাটিংয়ে আমরা দূর্বল ছিলাম। বিপরীতে বোলাররা ভাল করছিল। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা যেভাবে সহযোগিতা করেছে তা অভাবনীয়। বিশেষ করে টপ অর্ডার ধারাবাহিক রান পাচ্ছে। এই একটি জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন ছিল, যা দীর্ঘদিনের লক্ষ্য ছিল।
সেই উন্নতি এখন দৃশ্যমান। আশা করছি এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো।’

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...