বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা, নিহত শিশু, আহত বাবা-মা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

৮ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে কক্সবাজারগামী ট্রেন থেকে হঠাৎ লাফ দিয়েছে এক দম্পতি। এ ঘটনায় শিশুটি মা-বাবা গুরুতর আহত হলেও মারা গেছে শিশুটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক আটটার সময় চট্টগ্রাম-কক্সবাজার রেল রাইনের লোহাগাড়া সদর রশিদার পাড়ার পশ্চিমাংশে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হামদান (৮)। তার বাবা গুরুতর গুরুতর আব্দুর রাজ্জাক (২৫) কক্সবাজার জেলার প্রিয়াম খালী এলাকার সোলতান আমদের ছেলে। নিহত শিশর মা আব্দুর রাজ্জাকের স্ত্রী লিজা আক্তার (২০)।

তারা বাঁশখালী গুনাগারী থেকে ১২ দিন ছুটি কাটিয়ে প্রবাল এক্সপ্রেসে করে শ্বশুর বাড়ি কক্সবাজারে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী রশিদার পাড়ার শেফায়েত নামের এক যুবক আজাদীকে জানান, আমরা সারাদিনের কাজ শেষে আমার বাড়ীর পশ্চিমে ট্রেনের পাশের চায়ের দোকানে চা খেতে যাচ্ছিলাম। হঠাৎ অন্ধকারে কান্নাজড়িত কন্ঠে বাঁচাও বাঁচাও আওয়াজ শুনে দ্রুত আমরা এগিয়ে গিয়ে তাদেরকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করি।

পরে তাদের উপজেলা শহরের সাউন্ড হেল্থে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করে দায়িত্বরত ডাক্তার।

নিহত শিশুটির মা জানান, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। ট্রেনে হঠাৎ আগুন লাগার একটি চিৎকার শুনতে পাই। এরপর কি করেছি আমার জানা নাই।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার শিমুল দত্ত বলেন, গুরুতর এক শিশুসহ তিনজনকে নিয়ে আসা হয়। তবে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। নিহতের পিতার অবস্থা আশংকাজনক। শিশুটির মায়ের অবস্থাও ভালো নয়, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ট্রেন থেকে ঝাপ দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। আইনগত বিষয় প্রক্রিধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...