রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বোর্ডে ইংরেজি পরীক্ষা দেয়নি ১৩৪৮ জন, বহিষ্কার ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি প্রথম পত্র। তবে এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার এক দশমিক শূন্য ৯৪ শতাংশ।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই পরীক্ষার্থী কক্সবাজার জেলার চকরিয়ার একটি স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এসএসসিতে অনুপস্থিতদের মধ্যে চট্টগ্রামের ৮৬৬ জন, কক্সবাজারে ২২২, রাঙামাটিতে ৯২, খাগড়াছড়িতে ৯৫ ও বান্দরবানে ৭৩ জন পরীক্ষার্থী ছিল।

এদিকে, এ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ১ লাখ ২৯ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৫১ জন। এরমধ্যে চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৯১ হাজার ৬২৪ জন। কক্সবাজারের ৩১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৫৩৪ জন, রাঙামাটির ২১টি কেন্দ্রের ৬ হাজার ৫৯১ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ৯০২ এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে ৪ হাজার ২০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরীকে বলেন, এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪৮ জন। তবে চকরিয়ার একটি কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়েছে। এছাড়া অন্য সকল পরীক্ষ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...