শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটার ও ২৫ শয্যার ডায়ালাইসিস ফ্লোর উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশের মতো চট্টগ্রামেও কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় হিমসীম খাচ্ছে গরীব অসহায় কিডনি রোগিরা। এ পরিস্থিতিতে চট্টগ্রামে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটার এবং ২৫ শয্যার ডায়ালাইসিস ফ্লোর উদ্বোধন করা হয়েছে। এতে গরীব রোগির জন্য এ হাসপাতালে ডায়ালাইসিসের শয্যা সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ টিতে যাতে দৈনিক ১২০ থেকে ১৫০ জন দুস্হ ও অসহায় রোগীকে ডাইলাসিস করানো যাবে। খুবই সন্কটাপন্ন ও অন্যান্য জটিল রোগে আক্তান্ত রোগীদের জন্য বিশেষ মেসিনের ব্যাবস্হা আছে। এছাড়া কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটার প্রতিষ্ঠা করায় কিডনি সংযোজনের জন্য বিদেশে রোগীর যাত্রা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। কারণ এই প্রতিস্থাপনের ব্যয় প্রায় ৫০℅ কম হবে ও দেশে অবস্থানের কারণে রোগীদের সহায়ক ভূমিকা রাখতে পারবে।
চট্টগ্রাম শহরে জাকির হোসেন সড়কে ১ দশমিক ২৫ একর জমিতে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রাথমিক শুরু। ১১শতাধিক আজীবন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক ও যন্ত্রপাতি সহায়তায় বর্তমানে ৫তলা ভবন সহ প্রায় ১৮ থেকে ২০কোটি টাকার স্থাপনার একটি হাসপাতলে রূপ নিয়েছে । বর্তমানে তিন শিফটে প্রতিদিন ১৫০ জন কিডনি রোগী ডায়ালাইসিস সেবা নিতে পারবেন বলে উদ্যেক্তারা জানান। এতে নাম মাত্র খরচে কিংবা কেউ দিতে না পারলে ফ্রি ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে।
উদ্যোক্তারা আরো জানান, সরকার এবং দানশীল ব্যক্তিদের সহায়তায় আগামীতে চট্টগ্রাম কিডনি হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের ৩৫০ শয্যা বিশিষ্ টপূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার সর্বাত্মক উদ্যোগ নেয়া হবে ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সম্মানীয় অতিথি ছিলেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার ওমর ফারুখ ইউসুফ। আরো বক্তৃতা করেন লায়ন্স গভর্ণর কোহিনুর কামাল, হাসপাতাল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান সহ অন্যন্যরা।
কিডনি অপারেশ থিয়েটার এবং ডায়ালাইসিস ফ্লোর উদ্বোধনী দিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৫টি ডায়ালাইসিস যন্ত্র ও বেড প্রদানের প্রতিশ্রুতি দেন। এ হাসপাতালের প্রতিদিন যারা ডায়ালাইসিস সেবা গ্রহণ করেন তারা অর্থ সাশ্রয় সহ সার্বিক ব্যবস্থাপনায় দারুণ সন্তুষ্টি প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...