শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‌্যাব ডিজি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নেই। তবে এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আজ সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগ, রমনা, হাতিরঝিলসহ যেসব জায়গায় জনসমাগম হবে, সেখানে র‌্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘বৈশাখের অনুষ্ঠান ঘিরে ইভটিজিংসহ যে কোনো অপতৎপরতা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে র‌্যাব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, নববর্ষ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোষ্ট, অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় রেখে র‌্যাব কাজ করছে। কেউ যাতে এ অনুষ্ঠান নিয়ে অপপ্রচার চালাতে না পারে সে কারণে সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং করা হচ্ছে।

র‌্যাব ডিজি আরো বলেন, আজ সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ডশো রয়েছে। আগামীকাল সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান হবে রমনা বটমূলে। এরপরে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রা হবে। রবীন্দ্র সরোবরে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে। এছাড়া মানিক মিয়া এভিনিউতে বিকালে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠান রয়েছে। সে কারণে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করি পহেলা বৈশাখ সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে।

সারাদেশেই পহেলা বৈশাখ উদযাপিত হবে, সে কারণে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...