বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার মিয়ানমার এক মিনিট নীরবতা পালন করবে। ভয়াবহ ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্যাংকক পর্যন্ত রাস্তাঘাট ধসে পড়েছে এবং বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মিয়ানমারের মান্দালয় থেকে এএফপি এ খবর জানায়।

গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার চার দিন পরও মিয়ানমারের অনেক মানুষ এখনো বাড়ির বাইরে ঘুমাচ্ছে। আরো ভূমিকম্পের আশঙ্কায় এবং ভয়ে ধ্বংসপ্রাপ্ত বাড়িতে মানুষ ফিরতে সাহস পাচ্ছে না।

গত শুক্রবার দেশটিতে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ঠিক একই সময়ে ভূমিকম্পে নিহত মানুষের স্মরণে নীরবতা পালন করা হবে।

ক্ষমতাসীন জান্তা জনগণকে সেই সময় মন্দির এবং প্যাগোডায় প্রার্থনার আহবান জানিয়েছেন। এই সময় নীরবতা পালন করতে মিডিয়ার সম্প্রচার বন্ধ রাখতে এবং শোকের প্রতীক প্রদর্শন করার পরামর্শ দিয়েছেন।

এই নীরবতা পালন পদক্ষেপটি জান্তা কর্তৃক ঘোষিত এক সপ্তাহের জাতীয় শোকের অংশ। যেখানে ’প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রতি সহানুভূতি জানানোর জন্য’ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত থাকবে।

জান্তা সরকার সোমবার জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৫৬ জনের মৃত্যু হয়েছে। ৩ হাজার ৯শ’ জনেরও বেশি মানুষ আহত এবং ২৭০ জন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে প্রতিবেশি থাইল্যান্ডে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তবে ভূমিকম্পের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া শহর ও গ্রামে উদ্ধারকারী দল পৌঁছালে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিয়ানমারের দ্বিতীয় শহর এবং ১৭ লাখেরও বেশি মানুষের আবাসস্থল মান্দালয় ভূমিকম্পের ফলে সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। অনেক আবাসিক ভবন ধ্বংসস্তূপের স্তূপে পরিণত হয়েছে।

ভূমিকম্পের ফলে শত শত বাসিন্দা চতুর্থ রাত খোলা আকাশের নিচে কাটিয়েছেন। তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে অথবা তারা ভীত ছিলেন যে আফটারশক আরো ক্ষতি করবে এই আশঙ্কায়।

ঘড়ি নির্মাতা সো টিন্ট এএফপি’কে বলেন, ’আমি নিরাপদ বোধ করছি না। আমার বাড়ির পাশে ছয় বা সাত তলা ভবন হেলে আছে। সেগুলো যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এই বিভাগের সব খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার পা রাখতে যাচ্ছেন বড়পর্দায়। দীর্ঘদিনের পরিচিত এই জুটি প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে...

এডিসের প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব: চসিক মেয়র

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র...

সর্বশেষ

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না...

সিনেমায় প্রথমবার নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী...

এডিসের প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব: চসিক মেয়র

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির...

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: রাহুল গান্ধী আটক, পরে মুক্তি

ভোটার তালিকার ব্যাপক সংশোধনের প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের...

বিশ্ববাজারে তেলের দাম কম মূল্যে স্থিতিশীল হলে সমন্বয়ের চিন্তা করবে সরকার: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই...