রবিবার, ১৪ জুন ২০২৬

ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বহু বছর পর এবারের ঈদুল ফিতরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটি মিলেছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস দিয়ে শুরু হয়ে এবারের ঈদের ছুটি থাকবে ৫ এপ্রিল পর্যন্ত। এই লম্বা ছুটি পেয়ে বেশ খুশি চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। ঈদুল ফিতরের এই ছুটিতে পর্যটন নগরী বেশ জমবে কক্সবাজারের পর্যটন শিল্প। তাই পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হোটেল–মোটেলসহ পর্যটন সংশ্লিষ্টরা। এবারের ঈদুল ফিতরের এই লম্বা ছুটিতে কক্সবাজারে রেকর্ড পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেহেতু ঈদের বেশ আগেই ছুটি শুরু হয়েছে এবং ঈদের পর ছুটি থাকবে পাঁচদিন। তার উপর আবহাওয়াও অনুকূলে। সবমিলিয়ে এবারের ছুটিতে কক্সবাজারে রেকর্ড পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের হোটেল–মোটেলও এখন সেভাবে বুকিং হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
হোটেল–মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল কক্সবাজারে পর্যটক সমাগম বাড়বে। মধ্যে ১ থেকে ২ এপ্রিল চাপ বেশি থাকবে। এরপর ৩ থেকে ৫ এপ্রিল চাপ একটু কমতে পারে। এরইমধ্যে তারকা হোটেলগুলোতে প্রায় শতভাগ রুম বুকিং হয়ে গেছে। অন্যান্য হোটেলগুলো গড়ে ৬০ শতাংশের উপর রুম বুকিং হয়েছে। ঈদের আগে আরো বাড়তে পারে বলে জানান এই পর্যটন উদ্যোক্তা।
কক্সবাজার ট্যুরিস্ট ক্লাব ও ট্যুরস অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, গত কয়েক বছরের চেয়ে এবারের ঈদুল ফিতরের ছুটিতে পর্যটন ব্যবসা ভালো হবে। আবহাওয়াও অনুকূলে থাকায় পর্যটন ব্যবসা চাঙা হওয়ার ইঙ্গিত পাচ্ছেন সংশ্লিষ্টরা। সেই হিসেবে পর্যটন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নতুন করে সাজিয়ে তুলেছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ঈদ অতিথি বরণে হোটেল–মোটেল সাজানো হচ্ছে। সবকিছুতেই যেন বাড়তি মনোযোগ। অনেকে ধুয়ে–মুছে পরিষ্কার করছেন ব্যবহার্য পণ্য। রুমে দেওয়া হচ্ছে নতুন রং। জেলা সদরের বাইরেও হিমছড়ি, দরিয়ানগর, ইনানী, মহেশখালী, ডুলাহাজারা সাফারি পার্কসহ জেলার সব পর্যটন স্পটে ইজারাদাররা সাজাচ্ছেন নতুন করে।
হোটেল–মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতি সূত্রে জানা গেছে, কক্সবাজারে তারকা ও নন–তারকা, গেস্ট হাউজ ও কটেজ মিলে অন্তত ৫০০ আবাসিক প্রতিষ্ঠান রয়েছে। এসব আবাসনে দৈনিক সোয়া লাখের বেশি অতিথি অবস্থান করতে পারেন। কক্সবাজারে তারকা হোটেল অর্ধশতের মতো। গেস্ট হাউজ, ফ্ল্যাট, স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং কটেজ শ্রেণির আবাসন বেশি। এখানে নিম্ন ও মধ্যবিত্তরাই বেশি আতিথেয়তা নেন। এসব হোটেলে পর্যটক বাড়লে কক্সবাজার লোকারণ্য হয়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটক যাই আসুক, সব পর্যটন স্পটে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলা পুলিশের সহযোগিতায় কয়েকটি ভাগে সাজানো হচ্ছে ট্যুরিস্ট পুলিশকে। পাশাপাশি সৈকতে উদ্ধারকারী লাইফগার্ডদের প্রশিক্ষণ আরও জোরদার করা হয়েছে। টেকনাফ ও ইনানীসহ সব পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ দায়িত্বপালন করবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ভ্রমণকারীদের বিচরণ নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একাধিক টিম টহলে থাকবে। পুলিশ–র‌্যাবসহ সাদা পোশাকের শৃক্সখলা বাহিনীও নিয়োজিত থাকবে আইন–শৃক্সখলা রক্ষায়।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...