পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে অসহায়,গরিব,দুঃস্থদের মাঝে ঈদ সমাগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্টের সাংগঠনিক সমন্বয়কারক মোহাম্মদ আলমগীর আলম, মাষ্টার মোহাম্মদ আজিম উদ্দিন,মোহাম্মদ আলি নেওয়াজ।
কমিটির সভাপতি বটন কুমার দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হাজী মোহাম্মদ ইউনুচ,মোহাম্মদ হারুন,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ এয়াকুব,আবু তৈয়ব,মোহাম্মদ আবুল কাসেম,মোহাম্মদ বশর,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ পারভেজ প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন,রাহাবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) এর নির্দেশনা বাস্তবায়নে অসহায় দুঃস্থদের পাশে দাড়ানো প্রত্যেক আশেক ভক্ত দায়িত্ব মনে করেন। সে দায়িত্ববোধ থেকে আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার এ আয়োজন মানব কল্যাণে কাজ করার চিত্র ফুটে উঠে।
