বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল এখন বাসায় ফিরে গেছেন। গত সোমবার বিকেএসপিতে খেলার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজ শুক্রবার দুপুরে তামিমকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়, এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ভাই নাফিস ইকবাল। তিনি জানান, তামিম বর্তমানে বাড়িতেই বিশ্রামে আছেন।

মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর ঢাকায় আসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল, তবে তামিমের শারীরিক অবস্থা তাতে অনুকূলে ছিল না। পরে কেপিজে হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয় এবং হার্টে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে।

চিকিৎসকদের মতে, তামিমকে সুস্থ হতে ও স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। এই সময় তিনি বাড়িতে বিশ্রামে থাকবেন এবং কিছু স্বাস্থ্য বিধি অনুসরণ করবেন।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...