রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ছুটি ছাড়াই বিদেশে অবস্থান, চবির ২ শিক্ষক চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অনুমোদিত ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তারা হলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল।

শান্তনু দেব বর্মণ বিদেশি বৃত্তিতে কানাডায় পিএইচডি ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালের ৪ নভেম্বর ছুটি নেন। ছুটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩ জানুয়ারি।

অন্যদিকে, রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ছুটিনিয়ে পিএইচডি ডিগ্রির জন্য কানাডায় যান। ছুটির মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ জুলাই।

ছুটি শেষ হলেও তারা বিশ্ববিদ্যালয়ের যোগদান করেননি বলে সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, ছুটি শেষ হওয়ার পর দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে তিনবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা চিঠির জবাব দেননি। পরে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরও তারা কোনো জবাব দেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘দুই শিক্ষককের ছুটির মেয়াদ শেষ হলে তাদের চিঠি পাঠানো হয়। কিন্তু কোন সাড়া মেলেনি। বিভাগের ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আজ সিন্ডিকেট সভায় তাদের দুজনের চাকরিচ্যুত করা হয় সবার সম্মতিক্রমে।’

জানত চাইলে চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষকরা উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যান। কিন্তু তাদের উচিত ডিগ্রি নেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদান করে পড়াশোনার মান উন্নয়নে কাজ করা। কিন্তু তারা বিদেশে নিজেদের অবস্থান তৈরি করে আর ফেরত আসেন না।’

‘পর্যাপ্ত তথ্যের আলোকে আমরা দুই শিক্ষকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি,’ বলেন তিনি।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...