শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন করেছেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় সদরের ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটে ফিতা কেটে তিনি কার্যালয়টির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মাসুদুর রহমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের এই নতুন কার্যালয় করার উদ্যোগ তথ্যের অবাধ স্বাধীনতা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখবে। তিনি সাংবাদিকদের বিবেকের পক্ষে থেকে সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।’ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের নিরলস প্রচেষ্টায় সমাজের নানা অসঙ্গতি উঠে আসে। এই কার্যালয় আমাদের প্রাত্যহিক কাজকে আরও সুসংগঠিত করবে। আরও প্রাণিত করবে।’ ক্লাবের জৈষ্ঠ্য সহসভাপতি এস এম আক্কাছ বলেন, ‘সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনই নয় বরং জনগণের পক্ষে সত্য তুলে ধরার দায়িত্বও। এই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের অনেক প্রতিবন্ধকতা তৈরী করে। এই কার্যালয় সে কাজ তরান্বিত করতে সহযোগিতা করবে।’

ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। তাদের বস্তুনিষ্ঠ লেখায় অসঙ্গতি যেমন বন্ধ হয় ঠিক তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. শহীদুল আলম, ইকবাল হোসেন মঞ্জু, মো. সালাউদ্দিন জিকু, মো. সেলিম উদ্দিন, মো. রফিক তালুকদার, মো. জীপন উদ্দিন, ওবায়দুল আকবর রুবেল, মো. ইউসুফ আরাফাত, সীরাত মঞ্জুর, মো. এনামুল হক, কামরুল ইসলাম সবুজ ও নুরুল আবছার নূরীসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। তিনি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের খোঁজ-খবর নেন এবং ক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...