চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ এর প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে র্স্পধিত অহংকার- এ পুষ্পস্তবক অর্পন এর মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ-এর পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরপ্রধান,বীরমুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্ট সকল। পুষ্পস্তবক অর্পণ পরবর্তী দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস এর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান এঁর আয়োজন করে উপজেলা প্রশাসন ফটিকছড়ি। এই লক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা শহিদ শফিকুন নুর মওলা (বীর প্রতীক) গণমিলনায়তন অনুষ্ঠিত হয়। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে।
