সোমবার, ১৫ জুন ২০২৬

সন্দ্বীপে বেগম জিয়া ও তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে যুক্তরাষ্ট্র প্রবাসী, সন্দ্বীপ সন্তান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এর আয়োজনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের,সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল ওয়াহাব কবির,গাজী হানিফ,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল মাওলা শিমুল, সন্দ্বীপ উপজেলা জাসাস এর সভাপতি মাস্টার আকবর হোসেন সহ আরো অনেকে। সন্দ্বীপ উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এর সঞ্চালনায় এ ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তাগন বলেন- বিগত ১৫ টি বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিষ্পেষিত ছিলো ।তাই আজকের এই সময়ে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আমরা। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন- দলের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তারা আরো বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন,সন্দ্বীপের সকল নেতা-কর্মী তার হয়ে কাজ করবেন।

ইফতার মাহফিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ ও সর্বস্তরের নারী – পুরুষগন অংশগ্রহন করেন। ইফতারপূর্ব দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...