সোমবার, ১৫ জুন ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়ন এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়ন- এর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে মোহাম্মদ আবুল হাশিম এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর সন্দ্বীপের কৃতি সন্তান জননেতা আলাউদ্দীন সিকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – যে পথ আল্লাহ রাসূল (স:) এর মাধ্যমে মানব জাতিকে দেখিয়েছিলেন,সে আল কুরআন শাসকের মাধ্যমে মানব জাতিকে মুক্তি দিয়েছিলেন।সে পথটি হলো আল্লাহর পথ।আল্লাহর পথ থেকে আমাদের কে বিচ্ছিন্ন করার জন্য নানাভাবে চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে।বাতিলেরা বার বার আল্লাহর দ্বীনকে এই জমিন থেকে মুছে দিতে চাই।০৫ ই আগষ্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, সে জন্য সেদিন বাংলাদেশের সেই ফ্যাসিস্ট বিদায় করে দিয়ে বাংলাদেশ একটি সফল গণঅভ্যুত্থান গড়েছিল।আজকে সেই একটি সুন্দর পরিবেশকে নষ্ট করে দেয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের ৯৫% মুসলমানের দেশে বসবাস করে কোনো কোনো নেতা বক্তব্য দিচ্ছে “কুরআনে নাকি রাজনীতি নাই।”ভাবতে অবাক লাগে।তারা কোন জাতের মুসলমান?তারা কি কুরআন পড়েনি?তারা কি ইসলামের নূন্যতম জ্ঞান অর্জন করেনি?তারা যদি কুরআন বুঝতো,ইসলামের নূন্যতম জ্ঞান অর্জন করতো, তাহলে “কুরআনে রাজনীতি নাই” একথা বলার দুঃসাহস করতো না।আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ (স) কে দুনিয়াতে প্রেরণ করে ছিলেন রাজনীতি করে কুরআনকে এজমিনে প্রতিষ্ঠা করার জন্য।আর এই কুরআনকে প্রতিষ্ঠা করতে গেলে যত বাতিল মতাবাদ রয়েছে, মতাদর্শ রয়েছে, সকল মতবাদ ও মতাদর্শকে পদদলিত করে সেখানে আল্লাহর কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য হযরত মুহাম্মদ (স) কে প্রেরণ করেছেন।

তিনি আরো বলেন, ফিলিস্তিনী গাজার ভায়েরা আজ কিভাবে রোজা পালন করছে,কিভাবে সাহরী ইফতার করছে তা হয়তো তারা জানে না।তাই আমাদের দ্বীনি ভায়েরা তাদের পাশে দাড়ানোর জন্য উদাত্ত আহ্বান করছি।আমাদের ঐ সকল মজলুম ভাইদের জন্য প্রতিবাদ করা উচিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান, মাইটভাঙ্গা ০৯ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধক্ষ্য মাওলানা নাজির আহমেদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...