শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মরদেহ নিয়ে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। এ কারণে সড়কটিতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ৬টা থেকে উপজেলার কেইপিজেড গেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তারা। এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম মো. আরমান জাওয়াদ। সে ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। হাতির আক্রমণে শিশুটির মা খজিমা বেগমও (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, রাতে একটি বন্যহাতি মোহাম্মদ ইব্রাহীমের টিনের ঘরে ভাঙচুর শুরু করলে তার স্ত্রী খজিমা বেগম শিশু জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হন। এ সময় বন্যহাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ওই এলাকার শাহাজাহান নামে এক ব্যক্তির ঘরেও হামলা করে বন্যহাতিটি। সকালে এ ঘটনায় এলাকাবাসী শিশুটির লাশ নিয়ে কেইপিজেড এলাকায় গিয়ে পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এলাকা থেকে বন্যহাতিটি সরানোর দাবি জানান তারা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

আন্দোলনকারীদের একজন ওয়াসিম আকরাম বলেন, হাতিটি এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কেইপিজেডের লোকজন এসে এ বিষয়ে নিশ্চয়তা দিলে সড়ক ছাড়ব।

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, হাতি আমার সন্তানকে মেরে ফেলল, আমার স্ত্রীও আহত, আমি চাই হাতির আক্রমণে যেন আর কেউ মারা না যায়। বন্যহাতিটি সরানোর উদ্যোগ নেওয়া হোক।

বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে গেছে। সমাধানের চেষ্টা চলছে।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...