বুধবার, ৭ অক্টোবর ২০২৬

বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস–মোদি বৈঠক নিয়ে সংশয়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা চলছিল। তবে কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে।

আজ শুক্রবার হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

আগমী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে বিমসটেকের সদস্য দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি।

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের অনুরোধ করা হয়েছে।

তবে সেই অনুরোধ রাখতে পারছে না ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মতো অনুকূল নয়।’

একটি সূত্র বলেন, ‘সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা যেহেতু বেশ কয়েকবার একই বৈঠকে অংশ নেবেন, সেহেতু দুই নেতার পরস্পরের সঙ্গে দেখা হওয়া ও শুভেচ্ছা বিনিময় করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এর বাইরে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা নেই।’

অপর সূত্রটি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই একজন উপদেষ্টা প্রায় প্রতিদিন ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এমন পরিস্থিতি বৈঠকের জন্য অনুকূল নয়।’

এর আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলেছিল, ব্যাংককে হতে যাওয়া বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এরইমধ্যে বাংলাদেশ এই বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে।

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ রেসিং কারসহ বিভিন্ন ধরনের গাড়ি আমদানির আনা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর...

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচে আবেগঘন বিদায় নিলেন তিনি। ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা...

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবল যাদুকর লিওনেল...

যুদ্ধোত্তর জাপানের প্রযুক্তিগত জাগরণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে আধুনিক প্রযুক্তি সাম্রাজ্যের শীর্ষে জাপানের...

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি...

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না...