শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

লামায় ‘ভূমি ধ্বসের ঝুঁকি ব্যবস্থাপনা’ কর্মশালা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ‘এনটিসিপেটরি একশন রিসোর্স পুলের জন্য ভূমি ধ্বসের ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও সেভ দ্যা চিল্ড্রেন’র সার্বিক সহযোগিতায় স্থানীয় এনজেড একতা মহিলা সমিতির সভাকক্ষে কর্মশালার আয়োজন করে বেসরকারী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।

অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার ও প্রকল্পের কো-অর্ডিনেটর সমন বিজক চাকমা বিশেষ অতিথি ছিলেন। সেভ দ্যা চিল্ড্রেন’র এনটিসিপেটরি একশন ফর ল্যান্ডসলাইড কজিং ডিসপ্লেসমেন্ট ফর কমিউনিটি ইন চট্টগ্রাম এন্ড বান্দরবান ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ভূমি ধ্বসের ঝুঁকি ব্যাবস্থাপনা, পরবর্তী করণীয় ও আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কক্সবাজার আবহাওয়াবিদ আবদুল হান্নান, রাইমস’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো. আশিক উজ্জামান ও ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এক্সপার্ট আশিক উদ্দিন বিন নুর, সেভ দ্যা চিল্ড্রেন’র এনটিসিপেটরি একশন প্রকল্পের ম্যানেজার ফাতেমা মেহেরুন্নেছা ও সিনিয়র অফিসার আবু তৈয়ব। কর্মশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক, ইমাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, হেডম্যান, কারবারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন অংশ গ্রহণ করেন। এ সময় প্রজেক্ট অফিসার (ইমপ্লেমেনটেশন) উক্য হাই মার্মা, মিল অফিসার উচ্চাস চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর ফারজানা ইয়াছমিন ও চাইন থোয়াই মার্মা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...