শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর উদ্যোগে ইফতার মাহফিল

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপি’র ইফতার পার্টি ও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বিকালে সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজমত আলী বাহাদুর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মোস্তফা কামাল পাশা। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক আহসানুল কবির রিপন তালুকদার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব জিএস আবুল বশার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, মাস্টার আবুল কাশেম, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, শওকত তালুকদার, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, হারুনর রশীদ, উপজেলা বিএনপির সদস্য হাসানুজ্জামান মামুন, ফসিউল আলম রহিম, মহিউদ্দিন বাহাদুর, সালাউদ্দিন চেয়ারম্যান, মাহফুজুর রহমান ঝন্টু, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম মাহবুবুল আলম শিমুল, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক জুলফিকার আলি ভুট্টো, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...