মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বলৎকার, মাদ্রাসা শিক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বলৎকার করার সময় অলি উল্লাহ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৮ মার্চ) সেহেরির সময় ভোর রাত চারটার দিকে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুরস্থ রেল স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

জনতার হাতে আটক বলৎকারকারী অলি উল্লাহ নওগা জেলায় রানীনগর থানার কুসুমবীর ইউপির পাচুরপুর এলাকার আব্বাস আলীর পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আটক অলি উল্লাহ পৌর এলাকার মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায় দীর্ঘদিন ধরে সে হাটহাজারী পৌরসভা এলাকায় বসবাস করে আসছিলো। বুধবার সেহেরির পূর্বে ভোর রাত চারটার দিকে উল্লেখিত স্থানে অভিযুক্ত অলি উল্লাহ মানসিক ভারসাম্য এক ব্যক্তিকে বলৎকার করার সময় স্থানীয় এক যুবকের নজরে আসে বিষয়টি।

এসময় সে তার সাথে থাকা মোবাইল ফোনের ক্যামেরায় দৃশ্যটির ভিডিও ধারণ করা শুরু করলে বলৎকারকারী বিষয়টি টের পেয়ে পালিয়ে যেতে দৌঁড় দেয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পেছনে ধাওয়া দিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে উদ্ধারের পর আটক করে মডেল থানায় পুলিশ হেফাজতে নিয়ে যায়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আর জিজ্ঞাসাবাদে আটক অলি উল্লাহ নিজেকে হাটহাজারীর ঐতিহ্যবাহী একটি মাদ্রাসার এইচএসসি সমপর্যায়ের শিক্ষার্থী বলে জানিয়েছে। পুরো বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...