শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কাড়ি কাড়ি টাকা খরচ করে জামাইকে বের করে আনবো : সন্ত্রাসী’ ছোট সাজ্জাদের স্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এদিকে, গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তার স্ত্রী।
ভিডিও বার্তায় সাজ্জাদের স্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে হায়-উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে অ্যারেস্ট তো হবেই। এগুলা নিয়ে এতো টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছু নেই। আপনারা যারা ভাবছেন- আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনদিন বের হবে না- ওদের জন্য একবালতি সমবেদনা। আমরা কারি-কারি, বান্ডিল-বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। যারা এ ঘটনা ঘটায়ছে তাদের ছাড় দেওয়া হবে না। মাথায় রেখো- এতোদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমরা পলাতক থাকার বেলা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা। শেষ করবো আমরা। আমার জামাই’র যারা সাপোর্টার আছো- আমার জামাইর জন্য দোয়া করবে, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ধন্যবাদ।
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) একটি বিশেষ টিম। হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলার আসামি তিনি।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...