বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

তিন মহীয়সী নারীকে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বর্ণিল অনবদ্য আয়োজনে নারী দিবসের কর্মসূচি বাস্তবায়ন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। গত শুক্রবার চকবাজার কলেজ রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্স চত্বরে নারী দিবস উদযাপন ও পবিত্র মাহে রমাদান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী, ইফতার ও আর্থিক অনুদান বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের গভর্নর কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চসিক একুশে সম্মাননা স্মারকজয়ী নারীনেত্রী প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর কামরুন মালেক এবং লিও–লায়ন রাজিব সিনহা।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স গভর্নর কোহিনূর কামাল বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং বাংলাদেশের লায়নিজমের পথিকৃৎ এম আর সিদ্দিকীর ক্লাব। এ ক্লাবের কিংবদন্তিসম নেতৃবৃন্দ থেকেই আমরা দিকনির্দেশনা পাই। তিনি সম্মাননা প্রদানের ক্ষেত্রে তরুণ মেধাবীদের অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাসরীনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আইয়ুবের পরিচালনায় সমাজসেবা ও নারী অগ্রযাত্রায় বিপুল অবদানের স্বীকৃতি স্বরূপ লায়ন কামরুন মালেক, লায়ন কোহিনূর কামাল ও লায়ন আবিদা সুলতানাকে বিশেষ সম্মাননা প্রদান করেন লায়ন এম এ মালেক।

সম্মাননা স্মারক প্রাপ্তির প্রতিক্রিয়ায় লায়ন কামরুন মালেক বলেন, নারী অগ্রযাত্রায় পুরুষের অবদান অনস্বীকার্য। পুরুষদের বাদ দিয়ে নারী অগ্রযাত্রা শুধু নয় বরং কোনপ্রকার অগ্রগতি সম্ভব নয়। যেটা দরকার সেটা হলো যার যার অবদানকে স্বীকার করবার মনমানসিকতা এবং যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়ার দায়িত্ববোধ, বৈষম্যহীন সাম্য আচরণ।
বক্তব্য রাখেন ইংরেজি দৈনিক পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রাক্তন ভাইস জেলা গভর্নর লায়ন এস এম ফারুক, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন গোপালকৃষ্ণ লালা, প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন তপন কান্তি দত্ত, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন স্বপন কুমার পালিত, লায়ন আবু নাসের রনি, লায়ন মোহাম্মদ আবদুর রব শাহীন, লায়ন এম সোহেল খান, লায়ন বাবুল কান্তি লালা ও লিও জেলা প্রেসিডেন্ট লিও দীপ্ত দে। সেবা কর্মসূচিতে অংশ নেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট চলচ্চিত্রকার ইসমাইল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি বাসুদেব সিনহা, ট্রেজারার অনুপম মজুমদার, প্রাক্তন ট্রেজারার লায়ন নূর আকতার জাহান, লায়ন মহাদেব ঘোষ, প্রাক্তন লিও ক্লাব প্রেসিডেন্ট লায়ন জিয়াউল হক সোহেল, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন প্রমুখ সহ লায়ন ও লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও নাজমুল হাসানসহ ক্লাবের লায়ন ও লিও সদস্যগণ।

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...